বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার আলমপুরের ৩৪নম্বর জাতীয় সড়কে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত কৃষকের নাম ভবেশ সরকার(৫২)। বাড়ি গাজোল থানার পান্ডুয়ার গরিশপুর এলাকায়। এদিন সে বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় গাজোল থেকে মালদাগামী একটি বাইক দ্রুত গতিতে এসে ওই কৃষককে ধাক্কা মারে। ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজোল প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর বাইক আরোহী ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2q6qMnEVqFM